কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কদমতলীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার ছিনতাইকারী মো. কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে কাব্বু । ছবি : কালবেলা
গ্রেপ্তার ছিনতাইকারী মো. কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে কাব্বু । ছবি : কালবেলা

রাজধানীর কদমতলী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৪টা ৩০ মিনিটে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে কাব্বু (২৪)। এ সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি মোবাইল ফোন ও নগদ একশত টাকা উদ্ধার করা হয়।

ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কদমতলীর পূর্ব ধোলাইপাড়ের দনিয়া রোডের পালস্ বিশেষায়িত হাসপাতালের সামনে তিন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হওয়ার খবর তারা পান। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মো. কামরুজ্জামান ওরফে কাব্বুকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা দুজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাব্বু জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে সুইস গিয়ার (চাকু) ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট থেকে জোরপূর্বক অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করত।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X