কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ 

চুরি হওয়া মোটরসাইকেল ও গোল বৃত্তে আসামি আব্দুর রহমান। ছবি : কালবেলা
চুরি হওয়া মোটরসাইকেল ও গোল বৃত্তে আসামি আব্দুর রহমান। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহমান (১৯)।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৩টা ৫ মিনিটে উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গেপ্তার করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, বাদী মো. হিমেল আহমেদ পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তিনি গত সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৮টায় উত্তরখান থানার ভাতুরিয়া এলাকায় নিজ বাসার সামনে নিজের মোটরসাইকেলটি রেখে বাসার ভিতরে যান। এরপর ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। এ ঘটনায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাদী মো. হিমেল আহমেদের অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় একটি চুরির মামলা রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রহমান মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন যাবত উত্তরখান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে। চক্রটি মোটরসাইকেল চুরি করে নিজস্ব লোক দ্বারা চোরাই মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করত।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X