কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২৯০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার 

রাজধানী থেকে ২৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান। ছবি : কালবেলা
রাজধানী থেকে ২৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান। ছবি : কালবেলা

কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বাস থেকে ২৯০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান। গ্রেপ্তারকৃতরা হলো- মাহাবুব আলম (৩২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (২৭)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মতিঝিলের আল হেলাল পুলিশ বক্স এর বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী মার্সা পরিবহনের একটি বাসে একজন নারী ও একজন পুরুষ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাসটি আল হেলাল পুলিশ বক্স এর বিপরীত পাশে পাকা রাস্তার ওপর আসলে বাসে থাকা ড্রাইভার ও হেলপারের সহায়তায় সন্দেহভাজন মাহাবুব আলম ও রাজিয়া বেগমকে বাস থেকে নিচে নামানো হয়। তাদেরকে ইয়াবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। তারপর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজত থেকে ২৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকাতে এনে বিক্রি করে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X