কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকের কল্যাণে ৫ বছর পরে বাবা-মায়ের কোলে ফিরল শিশু রাকিব

পরিবারের সাথে রাকিব
পরিবারের সাথে রাকিব

প্রায় ৫ বছর পূর্বে ২০১৮ সালের আগস্টে নানিবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় শিশু মো. রাকিব হোসেন (১২)। তখন তার বয়স ছিল সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাটবাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে রাকিবের ছবি ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। সেই পোস্ট দেখেই থানায় ছুটে আসে তার বাবা-মা।

শনাক্তকরণ ও যাচাই-বাছাই শেষে আজ রোববার দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে হস্তান্তর করে কুমারখালী থানা পুলিশ। রাকিব ফরিদপুর জেলার সালথা থানার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘদিন পর হারানো সন্তানকে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা।

পুলিশ জানায়, গত ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে শিশু রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট করা হলেও তার পরিবারের কোনো সন্ধান পাইনি পুলিশ। এরপর ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। রাকিব সেখান থেকে ৯ জুন পালিয়ে এলে নন্দলালপুর এলাকা থেকে স্থানীয় লোকজন রাকিবকে ফের থানায় রেখে যায়। এরপর বিষয়টি জিডি নোট দিয়ে পরিবারের সন্ধান চেয়ে সব থানায় বার্তা পাঠায় পুলিশ। এ ছাড়া ফের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাকিবের ছবি পোস্ট করে পুলিশ। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনরা তার বাবা-মাকে খবর দেন এবং রোববার দুপুরে তাদের সন্তানকে শনাক্ত করে নিয়ে যান তারা।

এ বিষয়ে রাকিবের মা মোছা. রহিমা বেগম বলেন, ২০১৮ সালে তার ছেলে নানিবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে তিনি পাননি। পরে তিনি ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। আজ ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে এসে দেখেন তার ছেলে রাকিব পুলিশের কাছে। হারানো ছেলে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাকিব তিন ভাই-বোনের মধ্যে সবার বড়। পাঁচ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির।

থানার ওসি মোহসীন হোসাইন বলেন, হারানোর প্রায় পাঁচ বছর পরে ফেসবুকের কল্যাণে শিশু রাকিবকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ হিসেবে এমন একটি মহৎ কাজ করতে পেরে আমি গর্বিত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১০

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১২

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৩

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৪

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৫

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৬

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৭

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৮

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৯

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

২০
X