স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জোতার ‘২০’ নম্বর জার্সিকে অবসরে পাঠাচ্ছে লিভারপুল

দিয়েগো জোতা। ছবি : সংগৃহীত
দিয়েগো জোতা। ছবি : সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতিকে অমর করে রাখতে তার পরা ২০ নম্বর জার্সি চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। গত সপ্তাহে এক ভয়াবহ দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন।

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এই নম্বরটি পরছিলেন জোতা। মাঠে তার অবদানের পাশাপাশি মানবিক গুণাবলির জন্যও সমানভাবে ভালোবাসা অর্জন করেছিলেন তিনি।

লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে, জোতার স্ত্রী রুটে এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করে সব পর্যায়ে পুরুষ, নারী ও একাডেমি দল—এই নম্বরটি অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিভাগের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন উদ্যোগ নেওয়া হলো। আমরা চাই, এই নম্বরের মাধ্যমে দিয়োগো চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকুক।’

তিনি আরও যোগ করেন, ‘জোতা আমাদের ২০তম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর তিনি ২০ নম্বর জার্সিই পরতেন। এই নম্বরটিকে আমরা চিরস্থায়ী এবং স্মরণীয় করে রাখতে চাই।’

জোতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লিভারপুলের অনেক খেলোয়াড়ই গত সপ্তাহে পর্তুগালে গিয়েছিলেন। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেছেন সবাই। রোববার চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে লিভারপুল। সেই ম্যাচেও জোতাকে সম্মান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

লিভারপুলের ভাষায়, ‘জোতার অবদান কেবল মাঠেই সীমাবদ্ধ ছিল না, তার ব্যক্তিত্ব, উৎসাহ আর ভালোবাসা পুরো ক্লাবকেই ছুঁয়ে গেছে। আমাদের কাছে তিনি চিরকালীন ২০ নম্বর— খন এবং ভবিষ্যতেও।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X