মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

জিৎ চন্দ্র মোহন্ত। ছবি : সংগৃহীত
জিৎ চন্দ্র মোহন্ত। ছবি : সংগৃহীত

শিক্ষাবর্ষ ছিল ২০২২-২৩, পরীক্ষাও দিয়েছিল ২০২৪ সালে। ১৪ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয়। দীর্ঘ এক বছর অপেক্ষা করে ২০২৫ সালে এসে আবার সেই গণিত বিষয়ে পরীক্ষা দেয়। অনলাইনে ওই একটি বিষয়ের রেজাল্ট বের করার সময় দেখে হঠাৎ দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এটি দেখে শিক্ষার্থী অবাক।

এমনি একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্তর। বিষয়টি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ে জিৎ চন্দ্র ২০২২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করে। নবম শ্রেণি পাস করার পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২০২৪ সালে অংশগ্রহণ করে। সে বর্ষে সে ১৪টি বিষয়ে পরীক্ষা দেয়। রেজাল্টে তার একটি বিষয়ে ফেল আসে।

দীর্ঘ এক বছর আবারও পড়াশোনা করে ফেল করা গণিত বিষয়ে চলতি বছর ২০২৫ সালে এসে পরীক্ষায় অংশগ্রহণ করে। অনলাইনে রেজাল্ট দেখতে গিয়ে দেখে তার দুটি বিষয়ে ফেল এসেছে। এদিকে অ্যাডমিট কার্ডে একটি গণিত বিষয় উল্লেখ রয়েছে। কারিগরি বোর্ড কর্তৃপক্ষের এমন রেজাল্টে ওই শিক্ষার্থী ও তার পরিবার হতভম্ব হয়ে পড়েছেন।

শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত বলেন, আমার ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল এসেছিল। সে মোতাবেক দীর্ঘ এক বছর পড়াশোনা করে স্কুল থেকে অ্যাডমিট তুলে ২০২৫ সালে শুধু গণিত পরীক্ষা অংশগ্রহণ করি। এখন অনলাইনে রেজাল্ট দেখতে এসে দেখি গণিত ও কৃষি দুটি বিষয়ে ফেল এসেছে। অ্যাডমিট কার্ডে এক বিষয় উল্লেখ রয়েছে, সেখানে এটা কেমন করে সম্ভব। শিক্ষক ও বোর্ডের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। আমি কৃষি বিষয়ে কোনো পরীক্ষা দেইনি।

শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো সমস্যার কারণে এমন রেজাল্ট এসেছে। তবে নম্বরপত্র দেওয়ার সময় ঠিক হয়ে যাবে।

শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন কালবেলাকে বলেন, আমিও বিষয়টি শুনেছি। আরও ২ শিক্ষার্থীর সঙ্গে এ রকম ঘটনা ঘটেছে। আমার স্কুলের কারিগরি শাখার শিক্ষক ওমর ফারুকের সঙ্গে কথা বলেছি। যেহেতু কৃষি ফোর্থ সাবজেক্ট কোনো সমস্যা হবে না। গণিতে পাস করলে অটোমেটিক পাস হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X