কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ছয় মাসের জেল

প্রতীকী ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি: সংগৃহীত

দণ্ডপ্রাপ্ত এক আসামি কারাগারে বসে টেলিভিশনে সংবাদ দেখছিলেন। সেই সংবাদে একপর্যায়ে দেশের প্রেসিডেন্টের খবর প্রচার হতে থাকে। তখন ওই বন্দি সেই খবর দেখতে অস্বীকৃতি জানায়, তাই ওই বন্দিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তিউনিশিয়ার এক কারাগারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক খবরে বলা হয়, তিউনিশিয়ার এক কারাগারে প্রেসিডেন্টের খবর দেখতে অস্বীকৃতি জানানোয় এক কারাবন্দিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কারাগারে নিজের সেলে টেলিভিশনে দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদের সংবাদ দেখতে অস্বীকৃতি জানানোয় এমন শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বাকস্বাধীনতা ও মানবাধিকারের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তিউনিশিয়া হিউম্যান রাইটস লিগ জানিয়েছে, প্রেসিডেন্ট সাইদের একটি টেলিভিশন সংবাদ অনুষ্ঠান চলাকালে ওই বন্দি সেটি দেখতে রাজি হননি। এতে প্রেসিডেন্টের প্রতি ওই বন্দির নেতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে—কর্তৃপক্ষের কাছে এমন অভিযোগ করেন তার সেলের অন্য বন্দিরা (কোয়ার্টারমেট)।

প্রথমে রাষ্ট্রদ্রোহ, পরে ‘শালীনতার লঙ্ঘন’

অন্যদিকে, ওই বন্দির আইনজীবী আদেল সঘাই জানান, প্রথমে তার মক্কেলের বিরুদ্ধে ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে অপরাধের’ অভিযোগ আনা হয়েছিল। পরে তা পরিবর্তন করে ‘শালীনতার লঙ্ঘন’ হিসেবে দণ্ড দেওয়া হয়, যেন বিষয়টিকে রাজনৈতিক না দেখায়।

সঘাই বলেন, ‘আমার মক্কেল শুধু একটি খবর না দেখার কারণে সাজা পাচ্ছেন। এটা বাকস্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।’

বন্দির পরিবার জানায়, তারা ভাবতেও পারেননি, টিভি না দেখার মতো ঘটনায় অতিরিক্ত সাজা হতে পারে। ওই ব্যক্তি আগেও অবৈধ অভিবাসনের এক মামলায় আটক ছিলেন, যেটি পরে খারিজ হয়ে যায়।

আইনজীবীর দাবি, বন্দি প্রেসিডেন্ট সাইদের বিরুদ্ধে একবার ক্ষোভ ঝেড়ে বলেন, ‘তুমি আমার জীবন ধ্বংস করেছ।’

তার অভিযোগের ইঙ্গিত ছিল তিউনিশিয়া ও ইতালির মধ্যে হওয়া এক অভিবাসন চুক্তির দিকে। যার কারণে তিনি ইতালিতে বৈধতা হারান।

কাইস সাইদ ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০২১ সালের জুলাইয়ে এক অধ্যাদেশ জারির মাধ্যমে নিজের ক্ষমতা বাড়িয়ে সংসদ বিলুপ্ত করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা সংকুচিত করেন।

এই পদক্ষেপগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকরা তিউনিশিয়ার সাংবিধানিক ও নাগরিক স্বাধীনতা সংকুচিত হওয়ার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X