মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

শতভাগ পাসের সাফল্যে দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা

দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শুভপুর ইউনিয়ন পাশাকোট দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা বরাবরের মতো এবারও শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। চলতি বছর কুমিল্লা বোর্ডে এবং চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও পাশাকোট দারুস সুন্নাহ মাদ্রাসা ৭টি এ প্লাসসহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার ২০২৫ সেশনের দাখিল পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে পাস করে।

এর মধ্যে গোল্ডেন এ প্লাস দুজন, এ প্লাস সাতজন, এ গ্রেড ২৫ জন এবং এ মাইনাস গ্রেড পেয়েছে আটজন।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদার কালবেলাকে বলেন, চলতি বছরে মাদ্রাসা বোর্ডের ঘোষিত দাখিল ২০২৫-এর ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ফলাফল বিপর্যয় ঘটে। এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আমি পাসাকোট দারুসসুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসার একজন খাদেম হিসেবে যতটুকু সম্ভব হচ্ছে সহযোগিতা করে আসছি।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুম বিল্লাহ জানান, প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, এলাকাবাসীসহ মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X