নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায় : খায়রুল কবির 

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, রাজনীতিতে যারা এতিম, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাতিল হবে তারাই সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন চায়। ইভিএম যেমন বিতর্কিত ছিল, ভোট চুরির মেশিন হিসেবে, পিআর ঠিক একই বিষয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে দানবীয় সরকারের পতন হয়েছে, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় হয়নি। গণতন্ত্রের চূড়ান্ত বিজয় তখনই অর্জন হবে, যখন দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। একটি মহল পিআর এর নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করতে যাচ্ছে। তারা জানে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপির বিজয় নিশ্চিত। আর এটা জেনেই তারা পরিকল্পিতভাবে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।

তিনি বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। সমস্ত রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারসহ প্রায় সকলেই দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে নির্বাচন দিতে সমস্যা কোথায়। কয়েকশ দলের মধ্যে এনসিপি ও জামায়াত যদি নির্বাচন না চাই তবে কোনো আসে যায়? তাদেরকে আমরা আহ্বান করবো আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। কোনোরকম টালবাহানা করে ঘোলাপানিতে মাছ শিকারসহ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না, এটা দেশের মানুষ সহ্য করবে না।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X