বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাক অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

হুমায়রা আজগর আলী। ছবি : সংগৃহীত
হুমায়রা আজগর আলী। ছবি : সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলীর মৃত্যু নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এলো তার ময়নাতদন্তের রিপোর্ট। আর তাতেই মিলেছে একের পর এক চমকে দেওয়া তথ্য। করাচির একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে যে আলোড়ন শুরু হয়েছিল, তা যেন আরও ঘনীভূত হলো এই রিপোর্ট প্রকাশের পর। শুরুতে লাশ নিতে অস্বীকৃতি জানানো বাবা এবং পরে ভাইসহ পরিবারের উপস্থিতি, আর এখন ময়নাতদন্তে উঠে আসা রহস্য। সব মিলিয়ে ধোঁয়াশার চাদর ক্রমেই সরতে শুরু করেছে।

পাকিস্তানি এক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে হুমাইরার গলিত লাশ উদ্ধার করা হয়। প্রথমে মাসখানেক আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট বলছে, প্রায় ৮ থেকে ১০ মাস আগে মৃত্যু হয় ৩২ বছর বয়সি এই অভিনেত্রীর।

সেখানকার পুলিশ সার্জন ডা. সুমাইয়া সাঈদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার লাশটি ছিল চরম পচন ধরা অবস্থায় এবং সম্পূর্ণরূপে অপরিচিতযোগ্য।

প্রতিবেদন অনুযায়ী আরও জানা যায়, পচনের স্তর এতটাই চরম পর্যায়ে ছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ বর্তমানে অসম্ভব। তবে ডিএনএ পরীক্ষা ও টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ চলছে। যেগুলো থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে ময়নাতদন্তের পর্যবেক্ষণে উঠে এসেছে, উদ্ধারকৃত মৃতদেহটি ছিল ‘চরম পচন ধরা অবস্থায়, মুখের পেশি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, আঙুল ও নখ কেবল হাড়ে পরিণত হয়েছে, শরীরের বিভিন্ন অংশে মাংসপেশি সম্পূর্ণ অনুপস্থিত। হাড় ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ছিল। মস্তিষ্কের টিস্যু সম্পূর্ণ পচে গলে গেছে। অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ছিল কালচে ও থেঁতলানো একদলা মাংসের মতো। জয়েন্টের তরুণাস্থি অনুপস্থিত ছিল। হাড়ে কোনো ভাঙন বা আঘাতের চিহ্ন মেলেনি। মাথা ও কঙ্কাল অক্ষত থাকলেও মেরুদণ্ডের স্নায়ুকাঠামো অনুপস্থিত। চুলে বাদামি রঙের পোকা পাওয়া গেলেও কোনো কীট-পতঙ্গের লার্ভা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকাল সোয়া ৩টার দিকে হুমাইরার লাশ উদ্ধার করা হয়। ওই সময় আদালতের নির্দেশে পুলিশ ফ্ল্যাটটি খালি করার জন্য আসে। দরজায় কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।

এদিকে টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X