কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। পুরোনো ছবি
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। পুরোনো ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।

ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত আনসারী লেখেন, জুলাইয়ের মহাকাব্যে শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাত ছিল যেনো উত্তাল সাগরের ঢেউ—আছড়ে পড়েছিল হাসিনা-শাহীর হেরেমের শ্বাসরুদ্ধ দেয়ালে। হাজার বুলেটের মুখেও অটল, দৃঢ় পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন শহীদ ওয়াসিম—মুক্তির সেই অনলস প্রতীক। তার রক্তেই শুদ্ধ হয়ে আমরা পেরিয়ে এসেছি দেড় যুগের নিকষ অন্ধকার।

তিনি আরও বলেন, পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া ছাত্রদল নেতা জনির বুকের পাশে তার প্রিয়তমার কাঁদতে কাঁদতে উচ্চারিত প্রশ্ন আজো কানে বাজে—‘একটা মানুষের বুকে আপনাদের কয়টা গুলি চালানো দরকার হয়েছিল?’

জনি, ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদ, ফাইয়াজ—তারা যেনো গ্রিক পুরাণের ইকারুস; জানত, উড়লেই পুড়তে হবে—তবু উড়েছিল… আমাদের জন্য, মুক্তির নেশায়। স্বৈরাচার পতনের পরবর্তী এই বাংলাদেশে মিটফোর্ডের সামনে সোহাগের থেঁতলে যাওয়া মস্তিষ্ক— ভাবতেই শিহরিত হই, কল্পনাতেও যা অসম্ভব। প্রার্থনা সোহাগের জন্য— শোক ও বেদনায়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X