ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপের ধাক্কায় অটোভ্যান আরোহী নিহত

দুর্ঘটনায় কবলিত পিকআপ। ছবি : কালবেলা
দুর্ঘটনায় কবলিত পিকআপ। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় অটোভ্যান আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) সন্ধ্যা ৬টায় পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার শ্যামপুর এলাকার বছির উদ্দিন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যারেট বোঝায় একটি পিকআপ ভ্যান দিনাজপুরের দিকে যাওয়ার সময় মিশন মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা আরোহী বছির উদ্দিন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পথে রাত আনুমানিক ৮ টায় শটিবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে তার মৃত হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় জানান, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X