সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

চলতে চলতে উল্টে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন

সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল পৌনে ৭টায় ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ট্রেন লাইনের লুক লাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনে এলাকায় সকাল পৌনে ৭টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ মালবাহী ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুকলাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১০

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১১

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১২

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৩

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৪

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৫

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৬

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৮

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৯

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

২০
X