বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের মাঠ থেকে লাশ হয়ে ফিরল শিশু নাজিয়া

নিহত শিশু নাজিয়ার পরিবারের আহাজারি। ছবি : কালবেলা
নিহত শিশু নাজিয়ার পরিবারের আহাজারি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে বেলকুচিতে ঈদের মাঠে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নাজিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কল্যাণপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিয়া কল্যাণপুর গ্রামের নূর হোসেনের মেয়ে। বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদের মাঠে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় নাজিয়া। এ সময় আঞ্চলিক সড়ক পাড়ি দিতে গেলে একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, ভ্যান দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় যে শিশু মারা গিয়েছে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের পুরস্কারে ফিফার পরিবর্তন, নেপথ্যে যে কারণ

ইউরোপের ‘ওমেগা ব্লক’ থেকে বাংলাদেশের দাবদাহ

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়নের উদ্যোগ দেশবন্ধু গ্রুপের

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

১০

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

১১

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১২

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উসকে দিল জল্পনা

১৪

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৫

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৬

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৭

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৮

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৯

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

২০
X