মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কামারখাড়া সড়কের বেশনাল কবরস্থানের পাশের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদরের মহেশপুর এলাকার দ্বীন ইসলামের ছেলে মোকসেদ গাজী (২৭) ও তাঁতিকান্দি এলাকার মোহাম্মদ হান্নানের ছেলে নাসির ছৈয়াল (২৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মহেশপুর এলাকার মনির মিয়ার ছেলে সোহাগ হোসেন (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে তিনজন মোটরসাইকেলে করে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজার থেকে দিঘিরপাড় যাচ্ছিল। পথিমধ্যে বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশনাল কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোকসেদ গাজী ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা নাসির ও সোহাগ।

পরে পেছনের মোটরসাইকেলে থাকা অপর সহযাত্রীরা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, মোটরসাইকেলে তিনজন ছিলেন। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুজনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X