দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার 

দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : কালবেলা 
দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : কালবেলা 

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মহন্ত পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মহন্ত পাড়া সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরতে যায় স্বপন, মহাদেব ও রহমত নামে স্থানীয় তিন জেলে। এ সময় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখেন তারা। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি হওয়ায় করতোয়া নদীর ছোট চরগুলো পানির নিচে ডুবে যায়। মূলত চরের ছোট ছোট গাছের সঙ্গে আটকে ছিল মরদেহটি।

অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩২ এবং পরনে ছিল মেক্সি। কয়েকদিন পানিতে থাকায় মাথার অনেক অংশের চুল উঠে গেছে এবং মরদেহ গলতে শুরু করেছে। জেলেরা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত অজ্ঞাত সেই নারীর পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১০

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

১১

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১২

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৩

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৪

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

১৫

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

১৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

১৭

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

১৮

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

১৯

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

২০
X