কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এজলাস উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক

এজলাস উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা
এজলাস উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য এজলাস আধুনিকায়ন করে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) জেলা প্রশাসক আনিসুর রহমান এটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরেরর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা প্রাপ্তির আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষসমূহ আকারে ছোট, পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচার প্রক্রিয়া সম্পন্নকরণে জটিলতা পরিলক্ষিত হয়। এসব সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীর কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করার লক্ষ্যে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়; যা আজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ কার্যালয়ের সকল শাখার কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রার্থীগণের সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশের সকল সেবা প্রদান প্রতিষ্ঠানে এমন উদ্যোগ গ্রহণ করা হলে সেবাপ্রার্থীদের দুর্ভোগ বহুলাংশে লাঘব করা সম্ভব হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মরণ করিয়ে দেবে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর 

শেষ মুহূর্তে বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়ে অপ্টার নতুন ভবিষ্যদ্বাণী

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

চরমোনাই পীর / শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

১১

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

১২

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

১৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১৫

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১৬

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১৭

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৮

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৯

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

২০
X