ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে অস্ত্র মামলায় দুজনের সাজা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর এবং অপরজনের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলের দিকে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : পাসপোর্ট করতে এসে বরিশালে ধরা খেল রোহিঙ্গা যুবক

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৭ বছরের সাজাপ্রাপ্ত জামশেদ আলম ফোরন (৩৬) সোনাগাজী উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামের বাসিন্দা এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলাউদ্দিন (৩৯) একই গ্রামের বাসিন্দা। আসামিরা জামিন পাওয়ার পর থেকেই পলাতক।

মামলার বরাত দিয়ে এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, ২০১৩ সালের ৬ অক্টোবর রাতে ওই এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলিসহ জামশেদ এবং একটি দেশি বন্দুকসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : কানাডার আদালতের রায় টেম্পারিং করে প্রচার করছে সরকার : রিজভী

ওই দিন সোনাগাজী মডেল থানার এএসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আইনজীবী আরও বলেন, মামলার তদন্ত শেষে ওই বছরের ৪ নভেম্বর এসআই মো. মোতাহের হোসেন দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকার্য শেষে মঙ্গলবার আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি জামশেদকে ১৭ বছর ও আলাউদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১০

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১১

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৩

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৬

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৭

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৮

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৯

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

২০
X