কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি : সংগৃহীত
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি : সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল (অবঃ) আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে দুদকের উপপরিচালক মো. জাকারিয়া এ নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালেশিয়া, সিঙ্গাপুর ও দুবাই এ ব্যবসা পরিচালনা ও বাড়ি ক্রয়ের অভিযোগটির অনুসন্ধান চলমান। দেশের বর্তমান বাস্তবতায় আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে জানায় দুদক।

আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন। তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে।

আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন অবসরে যান। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১০

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৩

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৪

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৫

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৬

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৭

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৮

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

২০
X