কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নদীসহ ৪ নেতাকর্মী রিমান্ডে

ঢাবি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী। ছবি : সংগৃহীত
ঢাবি শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশাতা ইকবাল নদীসহ সংগঠনটির ৪ কর্মীর দুদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ৪ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদী ছাড়াও অন্য আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হাসান ইমাম শোভন ও ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার।

এর আগে গত শনিবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে ছাত্রলীগ। দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা নরকে পরিণত করে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের নানাভাবে নির্যাতনের শিকার হয়। এবারের ছাত্র-জনতার আন্দোলন শুরুর দিকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচার ভয়াবহ নৃশংসতা চালিয়ে দেশের মানুষকে ভীষণ ক্ষুব্ধ করে তোলে।

ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১১

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১২

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৪

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৫

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৬

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৭

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৮

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৯

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

২০
X