কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের বিরুদ্ধে ৩ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

সালমানের বিরুদ্ধে ৩ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য। ছবি : সংগৃহীত
সালমানের বিরুদ্ধে ৩ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আলাদা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সালমানের বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুটি হত্যাচেষ্টা মামলায় ও দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য দুটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত ও হত্যা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল ধার্য করেছেন। পরে সালমান এফ রহমানের হাজিরা শেষে ফের কারাগারে নেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনেসহ হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারিনা: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১১

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

১২

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

১৪

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

১৫

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

১৬

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

১৭

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১৮

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১৯

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

২০
X