কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-মেয়েসহ সাবেক এমপি তানভীর ইমামের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

তানভীর ইমাম ও মাহিন ইমাম। ছবি : সংগৃহীত
তানভীর ইমাম ও মাহিন ইমাম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে।

এর মধ্যে তানভীরের নামে ৫৮টি, তার স্ত্রী মাহিনের ৩টি ও মেয়ে মনিজার ৮টি হিসাব রয়েছে। এ ছাড়া তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।

জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে তানভীর ইমামের নামে গুলশানে দুটি ফ্লোরের ৩০ শতাংশ হাউস রয়েছে। যার প্রদর্শিত মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। উত্তরায় ১৫০৮ স্কয়ার ফিটের এপার্টমেন্ট রয়েছে। এ ছাড়া তার ৩টি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। তার স্ত্রী মাহিনের বসুন্ধরায় ৬০ লাখ টাকা মূল্যের এপার্টমেন্ট জব্দ করা হয়েছে।

তাদের মেয়ে মানিজার এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াস লিমিটেডের পার্ক প্যনোরোমা প্রকল্প জব্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তানভীর ইমামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র মোতাবেক তানভীর ইমাম, তার স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজে ইসমত ইমাম স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করার তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর জব্দ ও অস্থাবর অবরুদ্ধ করা আবশ্যক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X