কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় মডেল পিয়াসা খালাস

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। ছবি : সংগৃহীত
মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। ছবি : সংগৃহীত

আলোচিত-সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান বলেন, আসামি পিয়াসা আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২৩ সালের ১১ জানুয়ারি পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে।

পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X