কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার

আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত
আবরার ফাহাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন।

শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।

গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

১১

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১২

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৩

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৪

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৫

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

১৬

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১৭

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১৮

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১৯

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

২০
X