সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা

সেনাদের সঙ্গে মুখোমুখি অবস্থানে বসতি স্থাপনকারীরা। ছবি : সংগৃহীত
সেনাদের সঙ্গে মুখোমুখি অবস্থানে বসতি স্থাপনকারীরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছে কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা। সোমবার (৩০ জুন) এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তাসংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়।

আইডিএফ এই ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ বলে উল্লেখ করে জানায়, এমন হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে।

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কাফর মালিকের কৃষি জমিতে হামলা চালায় একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। তারা ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল।

ঘটনাস্থলে পৌঁছায় ইসরায়েলি সেনারা এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করলে উল্টো বসতি স্থাপনকারীরা তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই সময় সেনাদের ওপর হামলার অভিযোগে ছয়জন বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়।

এর জের ধরেই রবিবার রাত ১০টার দিকে প্রায় ১০০ জন ইহুদি বসতি স্থাপনকারী মিলে ইসরায়েলি সেনাদের ছাউনিতে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়।

সোমবার আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমাদের নিজস্ব সামরিক স্থাপনায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফ কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না। বেসামরিকদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X