সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আনিসুল হক ও সাদেক খান তিন দিনের রিমান্ডে

আনিসুল হক ও সাদেক খান। ছবি : সংগৃহীত
আনিসুল হক ও সাদেক খান। ছবি : সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি সাদেক খানকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার মামলায় আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহত হওয়ার মামলায় সাদেক খানের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। এসময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী তাদের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আনিসুল হকের পক্ষে আইনজীবী শুনানি করলেও সাদেক খানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আইনজীবী না থাকায় সাদেক খান নিজে কিছু বলবেন কি না, তার কাছে সেটি জানতে চান আদালত। তখন সাদেক খান বলেন, আমি ওইখানে ছিলাম না। আর গুলি পাব কোথায়? এ সময় তাকে থামিয়ে দেন এক আইনজীবী। তখন তিনি বলেন, আমাকে তো আদালত বলতে বলেছেন। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

সুজন হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মো. সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় গত বছরের ১৯ জুলাই অংশ নেন মিরাজুল ইসলাম অর্ণব। পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১০

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১১

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১২

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৩

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

১৪

জামায়াতের দুই রুকন বহিষ্কার

১৫

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৬

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১৭

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১৮

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১৯

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

২০
X