কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার স্টেট ডিফেন্স আমিনুলকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল

শেখ হাসিনা ও আমিনুল গণি টিটু। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও আমিনুল গণি টিটু। ছবি : সংগৃহীত

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে নিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন।

এর আগে বিচারের স্বচ্ছতার স্বার্থে আদালত অবমাননার মামলায় স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমিনুল গণি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এর পর থেকেই টিটুকে নিয়ে বিতর্ক দেখা দেয়। সে পরিপ্রেক্ষিতেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল।

যদিও এ ধরনের মামলায় কোনো ব্যক্তির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়ার বিধান নেই, তবে ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২৪ জুনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত মঙ্গলবার (১৭ জুন) ( বাংলা ও ইংরেজি) দুটি পত্রিকায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটরের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছেন। ট্রাইব্যুনালের বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে যে, গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও অভিযুক্ত দুজন পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। তাই তাদের ২৪ জুন এই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও, হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে।

উল্লেখ্য, ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X