কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। ছবি : সংগৃহীত
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। ছবি : সংগৃহীত

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের দাবি, নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়ে ‘জঙ্গি অভিযান’ সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।

নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে চিফ প্রসিকিউটর নতুন মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৎকালীন এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হারুন অর রশীদসহ আরও দুই কর্মকর্তা।

পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, একই দিন মানবতাবিরোধী অপরাধ মামলায় এক সাক্ষীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় বংশাল থানার ওসি ট্রাইব্যুনালে হাজির হন। ট্রাইব্যুনাল তাকে নির্দেশ দেয়, যেই হোক—সাক্ষীকে হুমকি দিলে, তাকে আইনের আওতায় আনতে হবে।

এছাড়া, আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X