কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটের সনি হত্যায় সাজা খাটা টগর অস্ত্র মামলায় রিমান্ডে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার সাজা খাটা আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এবার লালবাগ থানার অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) আসামির এ রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক মতিয়ার রহমান বুলবুল পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর থেকে র‍্যাব-৩ এর হাতে গ্রেপ্তার হন মুশফিক উদ্দীন টগর।

গ্রেপ্তারের পর র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, শটগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর র‍্যাব-৩ এর ডিএডি (কোম্পানি কমান্ডার) মো. খালেকুজ্জামান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টগরের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র আইনে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X