স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মিশন শুরু করতে সিলেটে রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত
রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে যাত্রা শুরু করতে সিলেটে পৌঁছেছে শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্স। টুর্নামেন্টের অন্য পাঁচটি দল ইতোমধ্যেই বিপিএলে খেলা শুরু করেছে। কিছু দল দ্বাদশ আসরের প্রথম দুদিনে দুটি ম্যাচও খেলেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে রংপুর। প্রতি বছরই বিপিএলের মঞ্চে শক্তিশালী দল গঠন করে থাকে রংপুর। যদিও ২০১৭ সাল থেকে বিপিএল শিরোপা জিততে পারেনি তারা।

তবে এবারের মৌসুমের শুরু থেকে বিদেশি খেলোয়াড়দের পাওয়ায় ভালো পারফরম্যান্স করার ইঙ্গিত দিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘সবসময়ই বিদেশি খেলোয়াড়দের যাওয়া-আসা নিয়ে সমস্যা হয়ে থাকে। পুরো দল পাওয়া যায় না। এ বছর আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি দল হিসেবে খেলার আশা করি।’

তিনি আরও বলেন, ‘যখন দলে বারবার পরিবর্তন আসে তখন দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাই আমাদের মূল লক্ষ্য হলো একটি দল হিসেবে খেলা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X