কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিলের জায়গায় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগে চৌধুরীপাড়ায় ঝিলের জমিতে রামপুরা থানার জন্য স্থায়ী ভবন নির্মাণ ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিটের শুনানি শেষে রোববার (২ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে ৫ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে সে পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজামী।

মালিবাগের চৌধুরীপাড়ায় একটি ঝিলের ৫০ শতাংশ জমি রামপুরা থানাকে বরাদ্দ দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এরপর ওই জমিতে রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় গত ২১ অক্টোবর দৈনিক কালবেলায় ‘রাজধানীতে ঝিল ভরাট করে নির্মাণ হচ্ছে থানা ভবন’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর ৩০ অক্টোবর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়।

রিটকারী আইনজীবীরা হলেন― আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূইয়া এবং সঞ্জয় মন্ডল। রিটে পরিবেশ সচিব, গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

শুনানিতে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১৯৯৫ সালের পরিবেশ আইন, ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইন, ২০১৩ সালের পানি আইন, এবং সংবিধানের অনুচ্ছেদ ১৮(এ)-এর বিধান অনুসারে জলাধার ভরাট নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে বেআইনিভাবে মালিবাগ চৌধুরীপাড়া ঝিলের একটি অংশে থানা ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময় পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণের নির্দেশনা থাকলেও মন্ত্রণালয় জলাধার ভরাটের জন্য লিজ প্রদান করেছে। যেসব কর্মকর্তা এ ধরনের লিজ প্রদান করেছেন, তারা শুধু আইনের পরিপন্থি কাজ করেছেন তা নয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর বিধান অনুসারে শান্তিযোগ্য অপরাধ করেছেন।

মনজিল মোরসেদ বলেন, রাষ্ট্রপক্ষে ডিএজি নুর মোহাম্মদ আজামী আগামী ৫ নভেম্বর পর্যন্ত সময় আবেদন করলে সে পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেয় এবং ডিএজিকে তা নিশ্চিত করতে বলে। ডিএজি আদালতকে বলেন যে আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X