মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
মেডিকেল প্রশ্নফাঁস

শিক্ষিকা মালাসহ ৬ জন রিমান্ডে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বহিষ্কৃত শিক্ষিকা মাকসুদা আক্তার মালাসহ ছয়জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ ছাড়া অপর চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিদের মধ্যে চিকিৎসক মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, চিকিৎসক. অনিমেষ কুমার কুণ্ডু ও চিকিৎসক কে এম বশিরুল হকের চার দিনের এবং চিকিৎসক জাকারিয়া আশরাফ, মাকসুদা আক্তার মালাও জাকিয়া ফারইভা ইভানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া চিকিৎসক মুসতাহিন হাসান লামিয়া, ডা. নাজিয়া মেহজাবিন তিশা, মৈত্রী সাহা ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসীকে কারাগারে পাঠানো হয়েছে।

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে নাম আসায় ডা. তারিমসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলোতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X