কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন ঢাকার অর্থঋণ আদালতের মুজাহিদুর

ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। ছবি : কালবেলা
ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। ছবি : কালবেলা

চাঁদপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে গত বুধবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ নভেম্বর) তিনি ১২তম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের কাছে যোগদানপত্র দাখিল করেন। যোগদানের দিনই তিনি আদালতের বিভিন্ন এজলাস, খাসকামরা ও প্রাঙ্গণ ঘুরে দেখেন। বিচারপ্রার্থীদের হয়রানি লাঘব ও বিচারিক সেবা সহজ করতে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দীন স্বপন।

মুজাহিদুর রহমান ২০১০ সালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি জেলায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ঢাকা ও চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক হিসেবে ৫ বছর কাজ করেছেন।

অর্থঋণ আদালতের বিচারক থাকাকালে মুজাহিদুর রহমানের অনেক আদেশ দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। বিশেষ করে প্রচলিত প্রথার বাইরে গিয়ে বড়-বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা, বন্ধকি সম্পত্তিতে রিসিভার নিয়োগসহ বিভিন্ন বিধিনিষেধ দেন। চট্রগ্রাম অর্থঋণ আদালতে থাকা অবস্থায় তার দেওয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার একটি আদেশের এখতিয়ার চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন ঋণখেলাপি এএফসি হেলথের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল খান।

হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ১২ দফা নির্দেশনাসহ ঋণ খেলাপিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখে গত জানুয়ারিতে রায় দেন। এখন সংশোধিত অর্থঋণ আদালত আইনে এসব নিষেধাজ্ঞার বিষয় যুক্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X