কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত
আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম ওঠায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্তের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন—২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু সদস্য নির্মমভাবে নিহত হন। এই জাতীয় শোক এখনও ন্যায়বিচারের প্রত্যাশায় বিদীর্ণ। সাম্প্রতিক তদন্ত রিপোর্টে আইজিপি বাহারুল আলমের নাম ওঠায় জনআস্থা, ন্যায়বিচার এবং বিচারপ্রতিষ্ঠার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন সংবেদনশীল ঘটনার তদন্তে নাম আসা অত্যন্ত গুরুতর দাবি করে উল্লেখ করেন তিনি। তার মতে, এ অবস্থায় দায়িত্বে বহাল থাকা ব্যক্তি তদন্তের নিরপেক্ষতা ও জনবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে।

চিঠিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতি দমন এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্টে নাম থাকা সত্ত্বেও একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দায়িত্বে বহাল থাকা জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে।

চিঠিতে তিন দফা দাবি জানানো হয়—

১. ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি/বরখাস্ত করার নির্দেশ প্রদান করা হোক।

২. মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি, যাতে রাষ্ট্র ও জনগণ উভয়ে ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন অনুভব করতে পারে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X