কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। ছবি : সংগৃহীত
বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। ছবি : সংগৃহীত

বিমানবাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের জমি ও ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

রিসিভার নিয়োগ করা সম্পত্তির মধ্যে রয়েছে- খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। যার মূল্য ১৩ লাখ টাকা।

একই এলাকায় কমন স্পেসসহ একটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট) এবং দশমিক ২৫০ কাঠা জমি। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। ৩৭ লাখ টাকার তার স্ত্রীর নামে মিরপুরে ডিওএইচএস এ কমনস্পেস এবং বেইসমেন্টে কারপার্কিং স্পেসসহ ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। নারায়ণগঞ্জের রুপগঞ্জে শেখ আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২ দশমিক ৪২ শতাংশ জমি, ১ দশমিক ৫৭ শতাংশ জমি।

মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে ৩২০ বর্গফুট জমির ওপর নির্মাণাধীন ৭ তলা ভবন দেখভালেও রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X