কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের (যার পরিচালকদের ব্যাবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই) মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন। ওই প্রতিষ্ঠানের বেক্সিমকো গ্রুপের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করে (আংশিক ফিনিশড রপ্তানি দেখালেও ১৫ লাখ ৫৫ লাখ হাজার ৪৬৫ ডলার রপ্তানিমূল্য বিদেশ থেকে প্রত্যাবাসন না করে) সর্বমোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা।

আত্মসাৎ করে অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থনান্তরের মাধ্যমে লেয়ারিং করেছেন।

ওই ঘটনায় গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X