কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম এবং তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আবুল কাশেম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

এসব আবেদনে বলা হয়, পিপলস ব্যাংকের (প্রস্তাবিত) চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ করে তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করায় মানিলন্ডারিং আইনে অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, আবুল কাসেম স্ত্রীসহ যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পরবে। সুতরাং আবুল কাসেম এবং তার স্ত্রী স্বপ্না কাশেমের বিদেশ গমন রহিতকরণ করা ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১০

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১১

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১২

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৩

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৪

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৬

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৭

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৮

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৯

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

২০
X