কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
আবু সাঈদ হত্যাকাণ্ড

চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। ফলে যে কোনো দিন রায় ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। শহীদ আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন আসামি পলাতক রয়েছেন। অপর ছয় আসামি বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন—রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুন ৩০ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরে ৬ আগস্ট ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

ঘটনার সময় আবু সাঈদ হত্যার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা আবু সাঈদের বুকে পুলিশ একের পর এক গুলি ছুড়ে। এ হত্যাকাণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতিপথ বদলে দেয় এবং আবু সাঈদ আন্দোলনের এক প্রতীকী চরিত্রে পরিণত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X