কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। ছবি : সংগৃহীত
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। ছবি : সংগৃহীত

বোনের করা প্রতারণা মামলা থেকে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমানসহ ৬ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক ও সামসুজ্জামান পাটোয়ারী।

সিমিন রহমানের পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মামলার অভিযোগপত্রের বিষয়ে শুনানি ছিল। মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ প্রদান করতে পারেননি। এরপরও বাদী কর্তৃক প্রভাবিত হয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছেন। সেজন্য আদালত তাকে তিরস্কার করেন। মিথ্যা অভিযোগপত্র দাখিল করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এ আইনজীবী।

তিনি আরও বলেন, মামলার বাদী শাযরেহ হক তার বড় বোনের বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা করেছেন। আজ সর্বশেষ এ মামলা থেকে সিমিন রহমানসহ ছয় জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন আর সিমিন রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় এই মামলাটি করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, সিমিন রহমানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X