বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় খালাস পেয়ে কণ্ঠশিল্পী আসিফ বললেন ‘ন্যায়বিচার পেয়েছি’

আদালত প্রাঙ্গনে কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গনে কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি : কালবেলা

অফিসে চার বোতল বিদেশি মদ রাখার মামলা থেকে খালাস পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (০৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের রায় দেন।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এতথ্য জানান।

এদিন আসিফ আকবর আদালতে হাজির হন। এরপর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। রাষ্ট্রপক্ষে ওয়ালিউল ইসলাম তুষার যুক্তি তুলে ধরে তার সর্বোচ্চ সাজা দাবি করেন। আসিফের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ যুক্তি তুলে ধরে। অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাস দাবি করেন।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আসিফকে খালাসের রায় দেন। এদিকে রায়ে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ। তিনি বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি’।

এর আগে গত মঙ্গলবার সাক্ষ্য শেষে ও আত্মপক্ষ শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য রাখে আদালত। মামলায় তিনজনের সাক্ষ্য শুনেছে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযেগে ২০১৮ সালের ২৩ জুলাই তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন।

অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আসিফের বিচার শুরুর আদেশ দেয় ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।

আসিফ আকবর এ মামলায় জামিনে আছেন। অভিযোগ প্রমাণ হলে তার সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X