কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
‘ফ্ল্যাট দখলের চেষ্টা’

বিএনপির এক এমপির ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিএমএম আদালতে ব্রিফ করছেন মামলার বাদী ফারজানা আন্না ইসলাম। ছবি : কালবেলা
সিএমএম আদালতে ব্রিফ করছেন মামলার বাদী ফারজানা আন্না ইসলাম। ছবি : কালবেলা

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী এবং শাকির কাদের চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন— মনিরা এরশাদ ও আশিকুর রহমান আশিক। সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও এই মামলার আসামি।

বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটিতে আজকে ধার্য তারিখ পর্যন্ত আসামিরা জামিনে ছিলেন। তবে আজ আসামিরা আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা এর বিরোধিতা করি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

গত বছরের ১০ ডিসেম্বর গুলশান থানায় ফারজানা আন্না ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর আবাসিক বাড়ির ২য় ও ৩য় তলার ফ্ল্যাট জোর করে দখলের চেষ্টা করে আসছে। গত বছরের ৩ ডিসেম্বর বেলা অনুমান সাড়ে ১১টায় আসামিরা অন্য আসামিদের নেতৃত্ব দিয়ে বাদীর ৬তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে বেআইনিভাবে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা বাদীর অফিস রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, ফ্যাক্স মেশিন, প্রিন্টার, রাউটার ও অফিসের অন্যান্য পাঁচ লাখ টাকার প্রয়োজনীয় জিনিসপত্র মিনি পিকআপে উঠিয়ে চুরি করে নিয়ে যায় এবং আরও দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। পরদিন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর ঠিক করতে গেলে আসামিরা লোহার রড, লোহার পাইপ, কাঠের লাঠি, লোহার হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

অভিযোগে আরও বলা হয়, আসামিদের এ রকম আচরণ করতে নিষেধ করলে বাদীকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আসামিরা বাদীর চুলে ধরে টানাহেঁচড়া করে এবং এলোপাতাড়ি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে সাধারণ ও গুরুতর জখম করে। আসামিদের হাত থেকে রক্ষা করার জন্য বাদীর ছেলে এগিয়ে এলে আসামিরা তাদের হাতে থাকা কাঠের লাঠি, লোহার রড, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তাদের পিঠে, কোমরে, মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে।

বাদীর ডাক-চিৎকার শুনে আশপাশ থেকে এগিয়ে এলে আসামিরা তাদের আঘাত করেন৷ পরবর্তীতে বাদীর ছেলে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করে গুলশান থানা পুলিশের কাছে সহযোগিতা চাইলে তারা এগিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাদী ও তার ছেলেসহ অন্যদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X