কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মাদক সেবনে বাধা

জবি শিক্ষকের ওপর হামলা, আসামি মাহিম কারাগারে

আসামি এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠানোর আদেশ। ছবি : কালবেলা
আসামি এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠানোর আদেশ। ছবি : কালবেলা

ঢাকার কেরাণীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলাম ও তার পিতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি এহসানুর হক মাহিমকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) মাহিমকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী রবিবার (১২ এপ্রিল) মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষকের আইনজীবী খালিদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপককে মারধর করার মতো ঘটনা উদ্বেগজনক। ওই শিক্ষক মাদকের বিরুদ্ধে কথা বলায় এই ঘটনার সূত্রপাত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ওই এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানো।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদক সেবন করে আসছিল অভিযুক্ত মাহিম। বিষয়টিতে বাঁধা প্রদান করলে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দেন।

ঘটনার দিন শিক্ষক রাইসুল ইসলামের পিতা নজরুল ইসলাম (৬৭) অভিযুক্তকে আড্ডা দিতে নিষেধ করলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মাটিতে ফেলে কিল-ঘুসি ও লাথি মারেন। পরে লোহার রড দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা চোখের নিচে লেগে তিনি রক্তাক্ত জখম হন।

এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় শিক্ষক রাইসুল ইসলাম অভিযোগ করেন, তার পিতার পকেটে থাকা নগদ প্রায় ৬ হাজার টাকা অভিযুক্ত কৌশলে নিয়ে যায়। এছাড়া ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে প্রথমে অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ মামলা গ্রহণ করে।

এদিকে, শুক্রবার (১০ এপ্রিল) আদালতে আসামিকে তোলার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে বলেন, 'ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, বেনজীরকে ইঙ্গিত করে শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১১

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১২

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৩

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১৪

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১৫

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৭

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

২০
X