কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভার্চুয়াল কোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হবে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

ভার্চুয়াল কোর্টে মামলা দ্রুত নিষ্পত্তি হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলার কাজেও গতি এসেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মন্তব্যটি করেন।

এই কোর্টে মামলা পরিচালনায় সুফল মিলছে দাবি করে তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়েছে। ভার্চুয়ালি মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এর আগেও ভার্চুয়াল কোর্ট পরিচালিত হয়েছে। শারীরিকভাবে আমরা মামলা করতে গেলে অনেকক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় কাজও করে থাকি। ভার্চুয়াল কোর্টের কারণে তা হচ্ছে না।

এর আগে গত ১৯ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X