বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসের মামলার রায়ের তারিখ ঘোষণা 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় আজ মঙ্গলবার হচ্ছে না। এ নিয়ে এ মামলাটির রায় দ্বিতীয় দফায় পিছিয়ে গেল। মামলার রায়ের জন্য পরবর্তী দিন নির্ধারন করা হয়েছে ২৮ ডিসেম্বর।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যে কারণে এ মামলার রায় প্রস্তুত হয়নি। এর আগে গত ২২ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। তবে ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় রায়ের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন।

তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

খাবারের আগে নাকি পরে ফল খাওয়া উচিত, গবেষণা আসলে কী বলে?

১০

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১

১১

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেন ন্যাটো প্রধান

১২

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট

১৩

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

১৪

মানি লন্ডারিংয়ের মামলা / আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

১৫

শিক্ষক নিয়োগে দুর্নীতি / দুদকের মামলায় গ্রেপ্তার হলেন রাশেদ খান মেনন

১৬

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

১৭

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

১৮

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

১৯

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

২০
X