কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর বান্ধবীকে ধর্ষণ, যুবলীগ নেতার নামে মামলা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম। ছবি : সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর বান্ধবীকে ধর্ষণ করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম। ঘটনার সাড়ে ৭ মাস পর রোববার রাতে এমন অভিযোগ তুলে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী হলেন অভিযুক্ত যুবলীগ নেতার স্ত্রীর বান্ধবী। এ সুবাদে তার বাসায় ওই নারীর যাতায়াত ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ এপ্রিল বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে কৌশলে বাড়িতে ডেকে এনে তাকে ধর্ষণ করেন আসলাম। বিয়ের প্রলোভনে পরে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তাকে বিয়ে করতে টালবাহানা শুরু করেন। এ নিয়ে গত ১৭ নভেম্বর আসলামের বাড়িতে অনশনসহ বিভিন্ন বক্তব্য ফেসবুকে প্রচার করেন ওই নারী। পরে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে স্ট্যাম্পে জোরপূর্বক নারীর স্বাক্ষর নেন যুবলীগ নেতা। এতে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে এজাহারে বলা হয়।

কাজিপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল বলেন, আসলাম লিখিতভাবে আমাদের জানিয়েছেন, স্থানীয়দের ইন্ধনে মেয়েটি তার বিরুদ্ধে ফেসবুক লাইভে ধর্ষণের অভিযোগ করেন। পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন। নতুন করে মামলার বিষয়টি এখনো আমরা জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X