কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:০২ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে ড. ইউনূস

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। (পুরোনো ছবি)
শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। (পুরোনো ছবি)

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণার আগে আজ দুপুর পৌনে ২টার দিকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৌঁছেছেন ড. ইউনূস।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে এই রায় দেওয়ার কথা রয়েছে আদালতের।

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শেষ যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং শীর্ষ কর্মকর্তা আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের নামে এই মামলা করা হয়।

গত ১৬ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।

এর আগে, গত ৬ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলায় রাষ্ট্রপক্ষের চার সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।

সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X