কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের কারাদণ্ড

সোমবার দুপুরে আদালতে হাজির হন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা
সোমবার দুপুরে আদালতে হাজির হন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার টাকা মুচলেকায় ড. ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।

এদিন বেলা ১ টা ৪০ মিনিটে ড. ইউনুস আদালতে উপস্থিত হন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী একটিভিস্ট রেহনুমা আহমেদ, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন। দুপুর ২ টা ১৩ মিনিটে বিচারক এজলাসে উঠেন। এরপর ২ টা ১৫ মিনিটে ইউনুসের উপস্থিতিতে আদালত ৮৪ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামিপক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসা সূচক বক্তব্য উপস্থাপন করেছেন। যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই আদালতে নোবেল জয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে।

এ মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

এর আগে গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। ওইদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। গত ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ৬ নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত ৯ নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামির ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন।

গত ১৬ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।

এর আগে, গত ৬ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলায় রাষ্ট্রপক্ষের চার সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।

সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

১০

চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, যে তথ্য দিলেন বিডা চেয়ারম্যান

১১

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

১২

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

১৩

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

১৪

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

১৫

রাতের আঁধারে কারা কেটে নিল সড়ক বিভাজকের গাছ

১৬

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

১৭

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৮

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

১৯

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

২০
X