কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৯:০৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পি কে হালদারের দুই সহযোগীকে আত্মসমর্পণ করতে হবে মঙ্গলবার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পি কে হালদারের সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক পরিচালক বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে আগামীকাল মঙ্গলবার (৪ জুন) নিম্ন আদালতে হাজির হতে হবে। একই সঙ্গে এদিন তাদের ১৫টি মামলায় জামিন নিতে হবে। ১৫ মামলার একটিতেও জামিন না মঞ্জুর হলে কারাগারে যেতে হবে পি কে হালদারের এই দুই সহযোগীকে।

জানা গেছে, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২১ সালে বেশকিছু মামলা করে। এর মধ্যে গত ৯ মে উচ্চ আদালত থেকে ১৫টি মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন নেন বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জী। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাই কোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন।

কিন্তু ব্যাপক আলোচিত দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের এমন জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে দুদক। ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত আগাম জামিন আদেশ স্থগিত করেন। পরে ২৩ মে দুদকের করা আবেদন নিষ্পত্তি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারকের আপিল বেঞ্চ। তখন ৪ জুনের মধ্যে বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।

এদিকে পি কে হালদারের এই দুই সহযোগীর মধ্যে বাসুদেব ব্যানার্জীর বিরুদ্ধে উচ্চ আদালতে তথ্য গোপন করার অভিযোগ পাওয়া গেছে। ২০১৯ সালের ১৮ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ আগাম জামিনের বিষয়ে বিশেষ নির্দেশনা দেন।

ওই নির্দেশনা অনুযায়ী, কোনো মামলার চার্জশিট দাখিল হলে সেই মামলায় আর উচ্চ আদালত থেকে জামিন নেওয়া যাবে না। বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীর বিরুদ্ধে সজেকা ০৪ (০১) ২০২১ নং মামলায় গত ৮ এপ্রিল চার্জশিট দাখিল হয়েছে। কিন্তু ৯ মে উচ্চ আদালতে জামিন আবেদনের সময় এই তথ্য গোপন করা হয়। চার্জশিটে পি কে হালদার, বাসুদেব ব্যানার্জী এবং অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করে মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।

উক্ত মামলায় চার্জশিটভুক্ত ২৩ জন আসামির মধ্যে ৫ জন দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। বাকি প্রায় সবাই পলাতক। তবে বাসুদেব ব্যানার্জী পলাতক না থাকলেও গ্রেপ্তার হননি।

দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন আর্থ আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির বিরুদ্ধে এসব মামলা দায়ের করে। এসব মামলার অন্যতম আসামি প্রশান্ত কুমার (পিকে) হালদার।

মামলাগুলোতে প্রায় সাড়ে ৭শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে পি কে হালদারের বিরুদ্ধে। বর্তমানে পিকে হালদার গ্রেপ্তার হয়ে ভারতের কারাগারে আটক রয়েছেন। পি কে হালদারকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০২৩ সালের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সহযোগী ও অন্যান্য অপরাধে অভিযুক্ত ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১০

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১১

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৩

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৫

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১৬

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১৭

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৮

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

২০
X