কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল বৈদ্যুতিক সরঞ্জামসহ আটক ১

রামপাল তাপাবিদ্যুৎ কেন্দ্রের বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা
রামপাল তাপাবিদ্যুৎ কেন্দ্রের বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল তামার তার, স্ট্যাইনলেস স্টিল ও লোহার বারসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।আটক চোরাকারবারীর নাম. মো. আল আমিন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ বাশবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রামপাল পাওয়ার প্লান্ট থেকে চুরি হওয়া বিপুল তামার তার, স্ট্যাইনলেস স্টিল ও লোহার বারসহ একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী মো. সিয়াম-উল-হক আরও জানান, দিগরাজ বাজারে ২টি ও দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ি স্থানের একটি গুদাম থেকে চুরি হওয়া বিপুল এসএসপাইপ ও লোহার বার উদ্ধার করা হয়।

লোহার ও ইস্পাতের তৈরি রেইললাইন স্লিপার, এংকর শ্যাফট ও আনুষঙ্গিক আনুমানিক ৩ হাজার কেজি। তামার তার আনুমানিক ৫০০ কেজি, ফায়ার এডাপ্টর ৩ পিস। সর্বমোট আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা সমমূল্যের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

জব্দ করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X