কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়িকে চুরি করা স্বর্ণ উপহার দিতে গিয়ে ধরা দুই ভাই

চুরি করা স্বর্ণসহ গ্রেপ্তার দুই ভাই। ছবি : কালবেলা
চুরি করা স্বর্ণসহ গ্রেপ্তার দুই ভাই। ছবি : কালবেলা

স্বর্ণ চুরির অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বর্ণ চুরি করে স্ত্রীকে উপহার দেন এক ভাই। এরপর স্ত্রীর কথায় শাশুড়িকেও স্বর্ণ উপহার দিতে গিয়ে ধরা পড়েন তিনি।

গ্রেপ্তার দুই ভাই হলেন- মো. মানিক মোল্যা প্রকাশ মানিক (৪০) ও মো. ইবাদত মোল্যা (৩৬)। মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মানিক একজন রিকশাচালক। গত ৩০ আগস্ট দুই যাত্রী নিয়ে কল্যাণপুর বাস স্টেশন যাচ্ছিলেন। ওই যাত্রী রিকশা থেকে নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় রেখে যান। মানিক লাগেজসহ নিয়ে পালিয়ে যান। প্রথমে সেই ব্যাগ থেকে স্বর্ণ বের করে স্ত্রীকে উপহার দেন। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণ নিয়ে শ্বশুর বাড়ি মাগুরায় চলে যান। আর তার এই কাজে সহযোগিতা করে তারই ভাই ইবাদত। এ জন্য ইবাদতকেও একটি স্বর্ণ দেন তিনি। যাতে ধরা না পড়েন এজন্য মোবাইল ও সিমও পালটে ফেলেন তিনি।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিকের বিষয়ে নিশ্চিত হয়ে মাগুরা থেকে মানিক ও ইবাদতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X